Annual sports of cpa Girls High School

Search This Blog

sim

Tuesday, 4 June 2013

কবিতাঃ আমার গাঁয়ের সুরের মেলা, সাজিব চৌধুরী

আমার গাঁয়ের সুরের মেলা             সাজিব চৌধুরী



নগরেরই নকল সুরে উঠছে যেবা 'হায়',
পাড়া গায়ের পথটি আমি বারেক ফিরে চাই।
সেথাই দেখি হরেক মায়া ডাকছে ওরে আয়,
পথের ধারে খেলছে খুকু বলছে মোরে ভাই।
বুনো পথের কোকিল পাখি সুর তুলেছে কত,
তারই সাথে ময়না টিয়ে নাচছে অবিরত।
টুনটুনি যে টুনটুনিয়ে বাজায় একতারা,
রাখাল তার বাঁশির সুরে করে পাগলপারা।
পাড়া গাঁয়ের পথের ধারে জারি গানের মেলা,
সেথো এক আজব দেশে আজব সুরের খেলা।
গাঁয়ের বধু কলসী খাঁকে জল ভরিতে যায়,
নায়ের মাঝি পল্লিগীতি সুর ধরিয়া গায়।
কী যে এক সুরের মেলা বসছে গাঁয়ের পথে,
বুঝতে তুমি আসতে যদি থাকতে মোর সাথে।
সুরের রাজ্য সুরের খেলা সুর যে মনে প্রাণে,
সব সুর যে প্রাণের কথা বলেরে ভাই কানে।
সুরের মাঝে ঘুমোতে চাও? আস আমার গাঁয়ে,
এখানেতে শঙ্খ নদী গেছেরে হায় বয়ে।

1 comment:

sagib chowdhury said...

মন্তব্য করুন।