আরেকটি সাতই মার্চের অপেক্ষায়
সাজিব চৌধুরী
সবায় যখন ছুটছে তারার পানে
আপন মনে গানটি আমি ধরি।
তিনি হলেন শোষিত শ্রেণির সাথী
গানটি তিনি তাদের জন্য লিখেন।
বৃন্দাবনে কৃষ্ণ বাজায় বাঁশি
সৃষ্টি সুখের উল্লাসেতে কাঁপি।
সুরটি যখন বাজে পথে ঘাটে
অন্ধরা সব আলো মাখে গায়ে।
ধরল তারা দিল যারা ফাঁকি
গানটি হলো আবার কাল বৈশাখী।
ধন্য হলো গানটি যারা গেয়ে
সবায় তাদের মুজিব নামে ডাকি।
গানটি আমার প্রাণের কথা বলে
মানবতার ধর্ম হয়ে জাগে।
ফুটপাতে ঐ শিশু যখন কাঁদে
লজ্জা পেয়ে গানটি আবার ধরি।
আরেকটি গান হবে যখন লেখা
সাতই মার্চ আসবে তখন ফিরে।
1 comment:
মন্তব্য করুন।
Post a Comment